ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ এএম

ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে সম্ভাব্য হামলার পক্ষে অবস্থান নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরান সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ৩০ জনের বেশি ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ ইরানি পেট্রোলিয়াম বিক্রি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রচলিত অস্ত্র উৎপাদনে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

ওএফএসি এমন একাধিক নেটওয়ার্ককেও লক্ষ্যবস্তু করেছে, যেগুলো ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিকস মন্ত্রণালয়কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহে সহায়তা করে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন