ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ এএম

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিকেরা এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মালয়েশিয়ার সাবাহ রাজ্য বোর্নিও দ্বীপে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।

মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ অবশ্য বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ মাত্রার এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

তারা আরও জানিয়েছে যে, সাবাহের পশ্চিম উপকূল এবং সারাওয়াক রাজ্যের বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন