ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হিন্দু ব্যবসায়ীর উদ্যোগে ভাঙচুর হওয়া সেই ইয়াদাদ্রি মসজিদ মেরামত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ এএম

হিন্দু ব্যবসায়ীর উদ্যোগে ভাঙচুর হওয়া সেই ইয়াদাদ্রি মসজিদ মেরামত

সাম্প্রদায়িক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভূবনাগিরি জেলার জলালপুর গ্রামের জামে মসজিদে ভাঙচুরের ঘটনার কয়েক দিনের মধ্যেই মসজিদ মেরামতের উদ্যোগ নিয়েছেন এক হিন্দু ব্যবসায়ী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় ব্যবসায়ী রাজেন্দ্র আগরওয়াল ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। রাজেন্দ্র আগরওয়াল ‘রামা কন্ডাক্টরস’-এর ব্যবস্থাপনা পরিচালক।

মসজিদে হামলার খবর শুনে তিনি গভীর হতাশা প্রকাশ করেন এবং মজলিস বাঁচাও তেহরীক (এমবিটি)-এর মুখপাত্র আমজাদ উল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার প্রস্তাব দেন। পরিদর্শন ও পুনর্নির্মাণের আশ্বাসপরবর্তীতে আগরওয়াল ও আমজেদ উল্লাহ খান মসজিদ পরিদর্শনে যান এবং মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরিদর্শন শেষে আগরওয়াল চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বর্ডার ওয়াল, দরজা এবং মাইক্রোফোন সিস্টেম পুনর্নির্মাণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

তিনি আরো বলেন, প্রয়োজনে অতিরিক্ত অর্থ সহায়তাও প্রদান করা হবে।এমবিটি মুখপাত্র আমজেদ উল্লাহ খান বলেন,“তেলেঙ্গানায় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সংস্কৃতি এখনো জীবিত। রাজেন্দ্র আগরওয়ালের এই উদ্যোগ তাদের জন্য শক্ত বার্তা, যারা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে চায়।”ঘটনার পটভূমিগত ১৫ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জলালপুর গ্রামের জামা মসজিদে ভাঙচুর চালায়। হামলায় মসজিদের দেয়াল, জানালা, শৌচাগারের দরজা এবং মাইক সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোরআনের কয়েকটি কপি ছড়িয়ে দেওয়া হয় এবং মসজিদ প্রাঙ্গণে বিয়ার বোতলও পাওয়া যায়। স্থানীয় মুসলিম নেতাদের অভিযোগ, এই অঞ্চলটির তিনটি গ্রাম- বন্দাকাদিপাল্লি, থুমুকুন্তা ও জলালপুর- এর আগে থেকেই সাম্প্রদায়িক উত্তেজনার ইতিহাস রয়েছে।

২০১৮ সালে জলালপুরে জামা মসজিদ নির্মাণ করা হলেও স্থানীয় কিছু হিন্দু গোষ্ঠী শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল। গত বছর মসজিদে একটি জামাত আয়োজনের সময় স্থানীয়দের আপত্তিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এছাড়া লাউডস্পিকারে আযান দেওয়ার বিষয়েও আপত্তি তোলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মসজিদটি ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৩৩১(৪), ৩২৯(৪), ২৯৮, ৩২৪(৪) এবং ১৯৬ অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে।সম্প্রীতির বার্তাএই ঘটনায় যেমন সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছিল, তেমনি রাজেন্দ্র আগরওয়ালের উদ্যোগ নতুন করে মানবতা ও সহাবস্থানের বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

সূত্র : সিয়াসাত ডেইলি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন