তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল সাইয়্যেদ আবদোররহিম মৌসাভি।
রবিবার এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় জেনারেল মৌসাভি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় ট্রাম্পকে যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাবার পরামর্শ দেন।
তিনি মার্কিন প্রেসিডেন্টের ইরান-বিরোধী এই বক্তব্যকে ‘অবমাননাকর’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে, ট্রাম্প যদি সত্যিই ইরানের সাথে আলোচনা করতে চান, তবে তার এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি।
মৌসাভি প্রশ্ন তুলে বলেন, “ট্রাম্প যদি সত্যিই যুদ্ধ চান, তবে তিনি কেন আলোচনার বিষয়টি সামনে আনছেন?”
ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেন যে, যুদ্ধ শুরু হলে ইরান ট্রাম্পকে এমন এক শিক্ষা দেবে যা তিনি কখনোই ভুলবেন না।






