ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এখন পর্যন্ত ২৬ জন নিহত, থানায় দেওয়া হয়েছে আগুন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

এখন পর্যন্ত ২৬ জন নিহত, থানায় দেওয়া হয়েছে আগুন

এখন পর্যন্ত ২৬ জন নিহত, থানায় দেওয়া হয়েছে আগুন

 এখন পর্যন্ত ২৬ জন নিহত, থানায় দেওয়া হয়েছে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীর হামলায় অন্তত ৩২ জন্য নিহত হয়েছেন। শনিবারের নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা এই তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা সংকট জটিল আকার ধারণ করেছে।

এলাকাটিতে আইএসআইএলএর সাথে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলির উপদ্রব রয়েছে। সেইসঙ্গে বিচ্ছিন্ন কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে।

হামলার বিষয়টি নিশ্চিত করে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, ‘টুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালিয়েছে ডাকাতরা। এতে এই গ্রামের ৬ জন মারা গেছেন, কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। কতজনকে অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। হামলাকারীরা এরপর কনকোসো গ্রামে হামলা চালায়।’

কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তার গ্রামে ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে আক্রমণ শুরু হয়। তিনি আরো জানান, তার গ্রামে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। গ্রামের থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানান এই বাসিন্দা।

এদিকে একটি মানবাধিকার সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কনকোসোতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। ওই সূত্রের দাবি, নিহতদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গ্রামের বেশির ভাগ বাড়িই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

কনকোসোর একজন বাসিন্দা এএফপিকে জানান, বন্দুকধারীরা তার ভাগ্নেকে হত্যা করেছে এবং চার নারীকে অপহরণ করেছে।

তিনি আরো বলেন, কনকোসোর পরে, তারা পিসা গ্রামে হামলা চালায়। সেখানে পুলিশ স্টেশনও পুড়িয়ে দেয় এবং একজনকে হত্যা করে। বর্তমানে অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন