ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম

ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের

উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ভ্রমণ করা মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে যুক্তরাষ্ট্র। যেখানে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে জাহাজগুলোকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই নির্দেশিকা জারি করে। এই পরামর্শে আমেরিকান জাহাজের ক্যাপ্টেনদের, ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দেয়ারও আহ্বান জানানো হয়। এই নির্দেশিকার মানে হলো, ‘এই জলপথে চলাচলকারী মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের আঞ্চলিক সমুদ্র থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে, যাতে নৌচলাচলের নিরাপত্তার সাথে আপস না হয়। হরমুজ প্রণালীতে পূর্ব দিকে যাতায়াতের সময়, জাহাজগুলোকে ওমানের আঞ্চলিক সমুদ্রের কাছাকাছি যাতায়াত করার পরামর্শ দেয়া হচ্ছে।’ শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পর এই সুপারিশগুলো আসে। কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান বাগাড়ম্বরপূর্ণ আলোচনা এবং হুমকির ফলে দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল।

আল জাজিরা বলছে, বিশ্বব্যাপী শিপিং লেন এবং বাণিজ্যিক জাহাজ ঐতিহাসিকভাবে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে হুমকির সম্মুখীন হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক সংঘাতের সময়, উভয় দেশই বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ করেছিল যা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিতি পায়। সম্প্রতি, ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরাইল-সংযুক্ত জাহাজের উপর হামলা শুরু করে, এই অভিযানের লক্ষ্য ছিল গাজায় ইসরাইলের গণহত্যা যুদ্ধের অবসান ঘটানো।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন