ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে পাকিস্তান: রশিদ লতিফ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে পাকিস্তান: রশিদ লতিফ

ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট করছে পাকিস্তান। তাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি। তাই পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছে তারা।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, পাকিস্তানকে তাদের প্রাপ্য সম্মান ও বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না পাকিস্তান।

তিনি জিও নিউজকে বলেন, ‘পাকিস্তান তখনই কেবল ভারতের সঙ্গে ম্যাচ খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং পাকিস্তানকে সম্মান দেয়া হবে।’

ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে রশিদ লতিফ বলেন, ‘যত ইচ্ছে আইসিসি চিঠি লিখুক। পিসিবিকে কেন চিঠি লিখছো, পাকিস্তান সরকারকে চিঠি লিখো। পিসিবি তো কোন প্রেস রিলিজ দেয়নি, চিঠিও লেখেনি। পাকিস্তান সরকার আমাদের না করে দিয়েছে, যেমনটা ভারতকে তাদের সরকার না করে। আমরা সরকারের অধীনস্থ, আমরা যেতে পারি না। তোমরা এসে আমাদের নিয়ে যাও, বাংলাদেশকেও ডাকো। সব ঝামেলা শেষ করো।’

অনেকে মনে করছেন পাকিস্তান, বাংলাদেশকে শাস্তি দিতে পারে আইসিসি। এ প্রসঙ্গে রশিদ লতিফ বলেন, ‘(নিষিদ্ধ করলে) বাংলাদেশ-পাকিস্তান মিলে আমরা এমন একটা টুর্নামেন্ট করব যেখানে আমরা নিজেদের মধ্যেই খেলব।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন