ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী পেড্রো সানচেসের নেতৃত্বাধীন সরকার পাঁচ লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করার একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। 

মঙ্গলবার(২৭ জানুয়ারি) এ সংক্রান্ত রয়্যাল ডিক্রি জারি হওয়ার কথা রয়েছে। গত দুই দশকের মধ্যে এটিই স্পেনে অভিবাসীদের নিয়মিত করার সবচেয়ে বড় উদ্যোগ। 

নতুন এই সিদ্ধান্তের আওতায় যারা ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে থেকে স্পেনে অবস্থান করছেন, তারা সরাসরি বৈধতার আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত টানা পাঁচ মাস স্পেনে থাকার প্রমাণ দেখাতে হবে। 

শর্ত পূরণকারীদের প্রথমে এক বছরের সাময়িক রেসিডেন্স পারমিট দেওয়া হবে, যা পরবর্তীতে নবায়নের সুযোগ রয়েছে। এই কার্ড পাওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট ব্যক্তি বৈধভাবে কাজ করার অনুমতি পাবেন এবং একই সঙ্গে দেশটির উন্নত স্বাস্থ্যসেবা ও সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের যাবতীয় সুবিধা ভোগ করতে পারবেন।

সরকারের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। স্পেন সরকারের দাবি, বিপুল সংখ্যক মানুষকে মূলধারায় ফিরিয়ে আনলে শ্রমশোষণ বন্ধ হবে এবং দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হবে। 

ধারণা করা হচ্ছে, এর ফলে দেশটির জিডিপি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অনানুষ্ঠানিক খাত থেকে বের হয়ে আসার এই সুযোগটি কাজে লাগিয়ে পাঁচ লাখেরও বেশি মানুষ এখন স্পেনে মর্যাদার সাথে বসবাসের স্থায়ী ভিত্তি খুঁজে পাবেন। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন