ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহোরের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহোরের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সিরিয়া সরকার দেশটির উত্তরাঞ্চল থেকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। এসডিএফ যদি সত্যিই ভেঙে যায়, তাহলে মার্কিন সেনাদের সিরিয়ায় থাকার প্রয়োজন হবে না।

সিরিয়ায় আটশ’ থেকে একহাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসডিএফ ও সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে লড়াই মার্কিন সেনাদের ঝুঁকির মুখে ফেলেছে। এই অভিযান ১৪ বছরের গৃহযুদ্ধের সময় গঠিত মিলিশিয়াদের নিরস্ত্র করা এবং যোদ্ধাদের জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেয়া প্রচেষ্টার অংশ।

কর্মকর্তারা রো জানান, সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাজ করা ঠিক হবে না, কারণ বাহিনীর অনেকে ‘জিহাদিদের’ প্রতি সহানুভূতিশীল এবং এতে কুর্দি ও দ্রুজ সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালিয়েছে এমন কর্মী রয়েছে।

একসময় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল এসডিএফ। তুরস্ক যারা শারা’র ক্ষমতায় আসার পেছনের চালিকাশক্তি ছিল, তারা এসডিএফকে পিকেকে’র একটি শাখা হিসেবে দেখে থাকে। আঙ্কারা ও ওয়াশিংটন উভয়েই এসডিএফকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন