ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের দক্ষিণে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে হওয়া ওই কম্পন মধ্য ইসরাইল পর্যন্ত টের পাওয়া গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণের শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে। এটি ভূমিকম্পপ্রবণ মৃত্য সাগরের রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। এদিন স্থানীয় সময় সকাল ৯টার দিকে কম্পনটি অনুভূত হয়।

ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানায়, ভূমিকম্পের কারণে তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেখানে ভবন ও জনসমাগমস্থল পরিদর্শনের জন্য সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন