ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান এই প্রথম যে ঘটনা ঘটালো বিশ্বের প্রথম দেশ হিসেবে!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম

ইরান এই প্রথম যে ঘটনা ঘটালো বিশ্বের প্রথম দেশ হিসেবে!

ইরান এই প্রথম যে ঘটনা ঘটালো বিশ্বের প্রথম দেশ হিসেবে!

ইরান এই প্রথম যে ঘটনা ঘটালো বিশ্বের প্রথম দেশ হিসেবে!

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইরান প্রথম দেশ হিসেবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রায় অচল করে দিয়েছে। দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যে যখন সরকার ইন্টারনেট বন্ধ করেছিল, তখন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ইরানের জনগণকে ফ্রি স্টারলিংক ইন্টারনেট দেওয়ার ঘোষণা দেন। তবে ইরান সেনা জ্যামারের মাধ্যমে সেই সংযোগ ব্যাহত করে দেয়।

এদিকে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট চালু থাকলেও, ব্ল্যাকআউটের কারণে স্যাটেলাইট সংযোগ কার্যত ব্যাহত হয়েছে। প্রথমদিকে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় ৩০ শতাংশে সমস্যা দেখা দেয়, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ৮০ শতাংশের বেশি ট্রাফিক কার্যত বন্ধ হয়ে যায়।

স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য জিপিএস ব্যবহার করে। তবে ইসরায়েলের সঙ্গে ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরান জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে। এর ফলে শাটডাউনগুলো স্থানের ওপর নির্ভর করে কার্যকর হচ্ছে, এবং সংযোগে ‘প্যাচওয়ার্ক কুইল্ট’-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় পুরোপুরি ব্ল্যাকআউট দেখা দিচ্ছে।

টেক বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের স্টারলিংক পরিষেবা ব্যহত হচ্ছে। মিয়ান গ্রুপের আমির রাশিদি বলেন, তিনি ২০ বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণ করছেন, কিন্তু এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। এছাড়া, প্রতি ঘণ্টায় ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের অর্থনীতি ১৫ লাখ ৬০ হাজার ডলার ক্ষতির মুখে পড়ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন