ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মাদুরোকে ধরতে যুক্তরাষ্ট্রের প্রায় ৫ মাসের ‘নিঁখুত’ ছক!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম

মাদুরোকে ধরতে যুক্তরাষ্ট্রের প্রায় ৫ মাসের ‘নিঁখুত’ ছক!

বিশ্বকে চমকে দিয়ে ভেনে জুয়েলায় নজিরবিহীন সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩রা ডিসেম্বর) ভোরে চালানো এই ঝটিকা অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে নিউইয়র্কে নিয়ে গেছে মার্কিন স্পেশাল ফোর্স। যুক্তরাষ্ট্রের দাবি , মাদুরোকে আটকের এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন অ্যাবসলি উটরে জলভ’, যার প্রস্তুতি ও পরিকল্পনা চলে ছিল দীর্ঘ পাঁচ মাস ধরে ।

মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, এই অভিযানের পরিকল্পনা ও মহড়া চলেছে গত পাঁচ মাস ধরে। ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টেএক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় ও ঝুঁকিপূর্ণসামরিক পদক্ষেপ। ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যার পর এটিই ওয়াশিংটনের সবচেয়ে বড় ‘হাই-প্রোফাইল’ অভিযান।

ট্রাম্প ফক্স নিউজকে জানান, দীর্ঘপাঁচ মাসের এই প্রস্তুতিকালে মাদুরোর বাসভবনের আদলে হুবহু একটি ‘রেপ্লিকা’ বা নকল বাড়ি তৈরি করা হয়েছিল। সেখানে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা দিনের পর দিন মহড়া দিয়েছেন। মাদুরোর খাদ্যাভ্যাস থেকে শুরু করে তার প্রতিটি পদক্ষেপের ওপর এই পুরো সময়জুড়ে নজর রাখছিল মার্কিন গোয়েন্দারা।

শুক্রবার (২রা ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৪৬ মিনিটে ট্রাম্প অভিযানের চূড়ান্ত অনুমোদন বা ‘গ্রিন সিগনাল’ দেন। এই অভিযানে অংশ নেয় প্রায় ১৫০টি যুদ্ধবিমান, যা পশ্চিম গোলার্ধের ২০টি ভিন্ন ভিন্ন বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে।

হামলার শুরুতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রযুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়া হয় এবং রাজধানী কারাকাসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুরো শহর

অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় বোমাবর্ষণ। কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যে হামলা চালায় মার্কিন বাহিনী। ভেনেজুয়েলার সরকারি সূত্র মতে, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

শনিবার ভোর ২টা ১ মিনিটে মার্কিন হেলিকপ্টারগুলো মাদুরোর বাসভবনে অবতরণ করে। মাত্র ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যাওয়া হয়। ভোর ৪টা ২৯ মিনিটে মাদুরোকে বহনকারী হেলিকপ্টারটি মার্কিন রণতরী ‘ইউএসএস ইও জিমা’-তে পৌঁছায়। সেখান থেকে তাকে নিউইয়র্কেনিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে মাদুরোর একটি ছবি প্রকাশ করেন, যেখানে তাকে চোখ বাঁধা অবস্থায় ধূসর রঙের ট্র্যাকশুট পরিহিত দেখা যায়। বর্তমানে তিনি নিউইয়র্কেইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (DEA) হেফাজতে রয়েছেন।

অভিযানের পর ট্রাম্প ঘোষণা করেছেন যে, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে। তিনি প্রয়োজনে দেশটিতে মার্কিন সৈন্য মোতায়েনেরও হুমকি দেন। তবে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টদেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ডাক দিয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন