ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দক্ষিণ আফ্রিকায় উৎসব চলাকালীন বজ্রপাতে নিহত ২, আহত ১৫০

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম

দক্ষিণ আফ্রিকায় উৎসব চলাকালীন বজ্রপাতে নিহত ২, আহত ১৫০

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার উত্তরে একটি ঐতিহ্যবাহী উৎসবে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাতে মাথিবেসতাদ গ্রামের কাছে আয়োজিত অনুষ্ঠানে এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও প্রায় ১৫০ জন।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করে বিষয়টি অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বাস্থ্য দপ্তর জানায় উৎসব চলাকালীন হঠাৎ বজ্রপাত শুরু হলে উপস্থিত জনতা আক্রান্ত হন। আহতদের দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে দুই জনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহতদের মধ্যে অন্তত ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী দক্ষিণ গোলার্ধের এই অঞ্চলে এখন গ্রীষ্মকাল চলছে। দক্ষিণ আফ্রিকার এই বিশেষ এলাকায় গ্রীষ্ম মৌসুমে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়া একটি সাধারণ ঘটনা। তবে এবারের এই উৎসবের রাতে এমন ভয়াবহ প্রাণহানির ঘটনায় স্থানীয় জনপদে শোকের ছায়া নেমে এসেছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন