ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

রমজানের প্রথম দিন সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ এএম

রমজানের প্রথম দিন সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি

পবিত্র মাহে রমজান ২০২৬-কে স্বাগত জানাতে আরব ও ইসলামি বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ক্ষণগণনা। সম্ভাব্য রমজান শুরু হতে এখন ৫০ দিনেরও কম সময় বাকি থাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ইতোমধ্যেই প্রস্তুতির আবহ তৈরি হয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়, বিশেষায়িত জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, অধিকাংশ আরব দেশে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত ঘোষণা নির্ভর করবে চাঁদ দেখার ঐতিহ্যগত প্রক্রিয়ার ওপর। আর এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ।

এই পবিত্র মাসটি প্রতিবছরই আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগি এবং সামাজিক সংহতির এক বিশেষ সময় হিসেবে বিবেচিত হয়। রমজান মুসলিম সমাজের ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে গভীর আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য বহন করে এবং সম্মিলিত চেতনায় এক অনন্য উপস্থিতি নিয়ে ফিরে আসে।

আরব রাষ্ট্রগুলো হিজরি মাসের সূচনা ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট ও সুসংহত পদ্ধতি অনুসরণ করে থাকে। সাধারণত শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় ধর্মীয় কর্তৃপক্ষ ও জ্যোতির্বিদগণ পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে চাঁদ দেখা নিশ্চিত করেন। কোথাও চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ করে তারপর রমজান শুরু হয়।

রমজান ২০২৬–এর আগমনকে ঘিরে মুসলিম বিশ্ব আবারও আত্মসংযম, সহমর্মিতা ও ইবাদতের বার্তা ছড়িয়ে দেয়ার অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলিমরা রমজানকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছে। মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোও আসন্ন পবিত্র মাসকে ঘিরে পরিকল্পনা ও আয়োজনের দিকে মনোযোগ দিচ্ছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন