ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে পাকিস্তান: ইসহাক দার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:১৬ এএম

শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে পাকিস্তান: ইসহাক দার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে আজ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। পরিদর্শনকালে তিনি সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।

এই উপলক্ষে দেওয়া বক্তব্যে ইসহাক দার বলেন, খালেদা জিয়ার চলে যাওয়া তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবন জনসেবা এবং জাতির কল্যাণে উৎসর্গ করেছিলেন। প্রতিকূল সময়ে তাঁর সহনশীলতা এবং নেতৃত্ব একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে গেছে। দেশ ও মানুষের সেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।

তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভবে কাজ করার প্রত্যাশা রাখে।

বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার উপ-প্রধানমন্ত্রীকে তাঁর সফরের জন্য এবং শোক বইয়ে স্বাক্ষর করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই মহানুভবতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের চিরস্থায়ী বন্ধনকেই প্রতিফলিত করে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন