ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান-চীন পররাষ্ট্রমন্ত্রীদের সপ্তম দফা কৌশলগত সংলাপের সহসভাপতিত্ব করতে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফর করবেন।

বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর (এফও) জানিয়েছে। আগামী ৪ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির আমন্ত্রণে ইসহাক দার বেইজিং সফর করছেন।

সংলাপটিকে পাকিস্তান ও চীনের মধ্যে ‘সর্বোচ্চ পরামর্শমূলক কাঠামো’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সমূহ পর্যালোচনার একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশ যখন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই সফর দুই দেশের নিয়মিত উচ্চস্তরের আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি দুই দেশের অখণ্ড কৌশলগত অংশীদারিকে সম্প্রসারিত ও গভীর করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে, পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের প্রতি পারস্পরিক অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।’

যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের সঠিক তারিখ প্রকাশ করেনি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দার ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বেইজিং সফর করবেন।

কৌশলগত সংলাপের ষষ্ঠ রাউন্ড আগস্টে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। সেখানে ওয়াং ইয়ি রাজধানী সফর করেন দার, প্রধানমন্ত্রী শেখ হাবিব শরীফ ও রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেন।

তখন চীন পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন