ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বড় সুখবর আইফোন ব্যবহারকারীদের জন্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

বড় সুখবর আইফোন ব্যবহারকারীদের জন্য

বড় সুখবর আইফোন ব্যবহারকারীদের জন্য

বড় সুখবর আইফোন ব্যবহারকারীদের জন্য

আইফোনে অ্যাপলের তৈরি এয়ারপড ও অ্যাপল ওয়াচের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের ইয়ারফোন ও স্মার্টওয়াচ ব্যবহার করতে হলে এখন পর্যন্ত ব্লুটুথ সেটিংসে গিয়ে একাধিক ধাপ অনুসরণ করতে হয়। এতে অনেক সময় ঝামেলায় পড়েন ব্যবহারকারীরা। তবে এ পরিস্থিতি বদলানোর আভাস মিলেছে অ্যাপলের নতুন সফটওয়্যার হালনাগাদে।

ডেভেলপার ও পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারকারীদের জন্য সম্প্রতি উন্মুক্ত হওয়া আইওএস ২৬.৩ সংস্করণের কোড বিশ্লেষণে দেখা গেছে, আইফোনের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের ইয়ারফোন ও স্মার্টওয়াচ যুক্ত করার প্রক্রিয়া ভবিষ্যতে আরও সহজ করতে পারে অ্যাপল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমরসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ২৬.৩ সংস্করণের কোডে অ্যাপলের নিজস্ব নয় এমন ডিভাইসের জন্য নতুন একটি পেয়ারিং ব্যবস্থা চালুর তথ্য পাওয়া গেছে। এই ব্যবস্থার মাধ্যমে আইফোন ও আইপ্যাডে তৃতীয় পক্ষের ব্লুটুথ অ্যাকসেসরিজ শনাক্ত ও সংযুক্ত করার ধাপ আগের তুলনায় সহজ হবে। ফলে এয়ারপড বা অ্যাপল ওয়াচের মতো করেই অন্য ব্র্যান্ডের পণ্য আইফোনের সঙ্গে যুক্ত করা যাবে।

প্রতিবেদনের তথ্যমতে, বর্তমানে অ্যাপল অভ্যন্তরীণভাবে ‘প্রক্সিমিটি পেয়ারিং’ নামে একটি সুবিধা নিয়ে কাজ করছে। এই সুবিধা চালু হলে আইফোনের উপযোগী অন্য প্রতিষ্ঠানের তৈরি ইয়ারফোন বা স্মার্টওয়াচ আইফোনের কাছাকাছি আনলেই পর্দায় একটি নোটিফিকেশন ভেসে উঠবে। সেই নোটিফিকেশন থেকেই এক ক্লিকে ডিভাইসটি যুক্ত করা যাবে। এতে ব্লুটুথ সেটিংসে প্রবেশ করার প্রয়োজন থাকবে না।

সহজ পেয়ারিংয়ের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি স্মার্টওয়াচের নোটিফিকেশন ব্যবস্থাতেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে আইওএস ২৬.৩ সংস্করণে। এসব পরিবর্তনের পেছনে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এসব সুবিধা কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি অ্যাপল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন