ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নাইজেরিয়ায় অপহৃত ১৩০ শিক্ষার্থী উদ্ধার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম

নাইজেরিয়ায় অপহৃত ১৩০ শিক্ষার্থী উদ্ধার

নাইজেরিয়ার নাইজাররাজ্যে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকধারীদের হাতে অপহৃত আরও ১৩০ জন শিক্ষার্থী মুক্তি পেয়েছে ।

গত রবিবার দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র সানডে দারে সামাজিক যোগাযোগমাধ্যম এ এই তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে স্কুলটির অপহৃত সব শিক্ষার্থী এখন মুক্ত বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

গত নভেম্বরের শেষের দিকে নাইজার রাজ্যের পাপিরি এলাকায় অবস্থিত ‘সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুল’-এ সশস্ত্র হামলা চালিয়ে কয়েকশ শিক্ষার্থী ও কর্মীকে তুলে নিয়ে যায় একদল বন্দুকধারী। এই ঘটনাটি ২০১৪ সালে বোকো হারামের হাতে চিবোকের স্কুলছাত্রী অপহরণের ভয়াবহ স্মৃতিকে পুনরায় জাগিয়ে তুলেছিল।

শুরুতে খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়া জানিয়েছিল, হামলার পর শিক্ষার্থী ও কর্মীসহ প্রায় ৩১৫ জন নিখোঁজ ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন