ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

পাকিস্তান সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম

পাকিস্তান সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব

সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলআজিজ মেডেল (এক্সেলেন্ট ক্লাস)’ প্রদান করেছে।

রোববার সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান রিয়াদে এক অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এসপিএ জানায়, বাদশাহ সালমানের নির্দেশে এই পদক দেওয়া হয়েছে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা জোরদারে জেনারেল আসিম মুনিরের “বিশিষ্ট অবদান”-এর স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

পদক প্রদানকালে যুবরাজ খালিদ ও জেনারেল মুনিরের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সৌদি-পাকিস্তান সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন