ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর দ্য ডনের।

বিবৃতিতে বলা হয়, ১২ থেকে ১৩ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সংঘর্ষে ভারতীয় ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খারিজের ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের ক্ষেত্রে পাকিস্তানে ফিতনা-আল-খারিজ শব্দটি ব্যবহার করা হয়।

বিবৃতিতে জানানো হয়, খইপুর মোহমান্দ জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গুলি বিনিময় হয়। এতে সাতজন খারিজি মারা যায়।

দ্বিতীয় অভিযান চালানো হয় বান্নু জেলায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরো ছয় সন্ত্রাসী নিহত হয়। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সন্ত্রাস নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত মাসে বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সন্ত্রাসী নিহত হয়। এই বছরের শুরুতে পাকিস্তান ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় স্থানে ছিল, যেখানে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন