ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক জোট গঠনের জন্য 'পাকিস্তান উন্মুক্ত'

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ এএম

বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক জোট গঠনের জন্য 'পাকিস্তান উন্মুক্ত'

বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক জোট গঠনের জন্য 'পাকিস্তান উন্মুক্ত'

বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক জোট গঠনের জন্য 'পাকিস্তান উন্মুক্ত'

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সঙ্গে একটি আঞ্চলিক জোট গঠনের জন্য 'পাকিস্তান উন্মুক্ত' বলে ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদ। আনাদোলু এজস্নসি জানিয়েছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি এই ইঙ্গিত দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার তথ্যমতে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একদিন আগে বলেছিলেন, ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি আঞ্চলিক জোটে যোগদান করা বাংলাদেশের পক্ষে 'কৌশলগতভাবে সম্ভব'।

তৌহিদ হোসেনের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেন, ইসলামাবাদ 'বহুপাক্ষিকতায় বিশ্বাস করে।'

তাহির হুসেন বলেন, 'বহুপাক্ষিকতার প্রতি পাকিস্তানের অটল প্রতিশ্রুতি রয়েছে এবং বাংলাদেশের যে কোনো প্রস্তাব একই মনোভাব নিয়ে দেখা হবে।'

এর আগে, গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, বাংলাদেশ, চীন এবং পাকিস্তানকে নিয়ে একটি নতুন 'ত্রিপক্ষীয় উদ্যোগ' শুরু হয়েছে এবং এটি এই অঞ্চলের অভ্যন্তরে ও বাইরের দেশগুলোকেও অন্তর্ভুক্ত করতে পারে।

ইসহাক দারের মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেছিলেন, 'আমাদের পক্ষে কৌশলগতভাবে সম্ভব... (কিন্তু) নেপাল বা ভুটানের পক্ষে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি গ্রুপ গঠন করা সম্ভব নয়।'

গত জুন মাসে তিন দেশের প্রতিনিদিদের ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করেছিল চীন। সেখানে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের পক্ষে অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

একটি যৌথ বিবৃতি অনুসারে, তিন পক্ষ একাধিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে এবং 'ভালো প্রতিবেশীসুলভতা, সমতা ও পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, সাধারণ উন্নয়ন ও জয়-জয় সহযোগিতা' নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

দেশগুলো বলেছে, এই কাঠামোটি 'প্রকৃত বহুপাক্ষিকতা এবং উন্মুক্ত আঞ্চলিকতায়' নিহিত এবং 'কোনো তৃতীয় পক্ষের দিকে নির্দেশিত নয়'।

চীন ও পাকিস্তান 'সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদার'। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও গভীর হয়েছে। গত বছর পাকিস্তান ও বাংলাদেশ উভয়ের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় ২৩ বিলিয়ন ডলার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন