ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হুমায়ুনের বাড়িতেই এলো নগদ ৯৩ লাখ ও ১১ ট্রাংক ভর্তি টাকা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ এএম

হুমায়ুনের বাড়িতেই এলো নগদ ৯৩ লাখ ও ১১ ট্রাংক ভর্তি টাকা

হুমায়ুনের বাড়িতেই এলো নগদ ৯৩ লাখ ও ১১ ট্রাংক ভর্তি টাকা

হুমায়ুনের বাড়িতেই এলো নগদ ৯৩ লাখ ও ১১ ট্রাংক ভর্তি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান হিসেবে নগদ অর্থ গণনার কাজ চলছে।

শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকে অনুদান নেওয়া শুরু হয়।

হুমায়ুন কবীর জানিয়েছেন, মসজিদ নির্মাণে মোট প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। এরই মধ্যে অনলাইনে প্রায় ৯৩ লাখ টাকা এবং নগদ অর্থে ১১টি ট্রাংকভর্তি অর্থ জমা পড়েছে।

তবে টাকা নিয়ে চিন্তিত নন হুমায়ুন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বলে জানা গেছে। এ ছাড়া আরও বহু মানুষ দান করছেন।

এখন পর্যন্ত ৭টি ট্রাংক খোলা হয়েছে, যেগুলো থেকে ৩৭ লাখ টাকা নগদ পাওয়া গেছে। উপস্থিত আলেম-উলামা এবং ৩০ জন গণকর্মী সাঁট মেশিন ব্যবহার করে টাকা গণনা করছেন। হুমায়ুন দাবি করেছেন, এখন পর্যন্ত এক কোটি ১০ লাখ টাকা অনুদান সংগ্রহ হয়েছে এবং আরও অনেকে এই প্রচেষ্টায় যুক্ত হচ্ছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন