ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

আলাস্কায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম

আলাস্কায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের আশপাশে শনিবার (৬ ডিসেম্বর) রাতে রিখটার স্কেলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি আলাস্কা এবং কানাডার ইউকন সীমান্তের একটি প্রত্যন্ত অঞ্চলে আঘাত হেনেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরে উৎপত্তি হয়।

হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, তারা ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়ে ৯১১ নম্বরে একাধিক কল পেয়েছেন।

কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড জানান, ইউকনের যে অংশে ভূমিকম্প আঘাত হেনেছে, সেটি ছিল কম জনবসতিপূর্ণ পাহাড়ি এলাকা। স্থানীয় বাসিন্দারা তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার খবর দিয়েছেন।

শক্তিশালী ভূমিকম্পের পর ওই অঞ্চলে আরও কয়েকটি ছোট ছোট আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন