ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবশেষে যেখানে যে অবস্থায় হদিস মিলেছে ইমরান খানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম

অবশেষে যেখানে যে অবস্থায় হদিস মিলেছে ইমরান খানের

অবশেষে যেখানে যে অবস্থায় হদিস মিলেছে ইমরান খানের

অবশেষে যেখানে যে অবস্থায় হদিস মিলেছে ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন।

শনিবার (২৯ নভেম্বর) পাকিস্তান থেকে ভারতের সংবাদমাধ্যম এএনআইকে সিনেটর বলেন, পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে।

খুররম জিশান বলেন, সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভীত এবং শঙ্কিত। এই কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না।

এই সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে।

আদালতের নির্দেশ সত্ত্বেও গত এক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরানের পরিবারকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না - যার ফলে গুঞ্জনের প্রভাব বেশ জোড়ালো হয়ে ওঠে।

সিনেটর খুররম বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, তার আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে, তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে।'

গুঞ্জনের অবসান ঘটিয়ে জিশান বলেন, 'গত কয়েকদিন ধরে আমাদের গ্যারান্টি দেওয়া হয়েছে, আমাদের নিশ্চিত করা হয়েছে- তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দী। তিনি ঠিক আছেন।'

ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরণের চুক্তি করতে চাইছে, জানতে চাইলে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে গিয়ে চুপ থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, সরকার 'ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে, দেশ ছেড়ে চলে যেতে বলছে। এমনকি তারা তাকে বিদেশে গেলে এবং তার পছন্দের জায়গায় চুপ করে থাকলে ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু ইমরান খান কখনই এতে রাজি হবেন না। তিনি যে ধরণের নেতা, তিনি কখনই এটি অনুমোদন করবেন না।'

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন