ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যরাতে আফগানিস্তানে ‘পাক হানাদার বাহিনীর’ অতর্কিত হামলা, নিহত ১০

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩০ এএম

মধ্যরাতে আফগানিস্তানে ‘পাক হানাদার বাহিনীর’ অতর্কিত হামলা, নিহত ১০

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে ওই বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

নিহতদের ৯ জন শিশু এবং অন্যজন নারী। এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি দাবি করেন, “পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের — কাজি মিরের ছেলে — বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে।”

তিনি আরও দাবি করেন, “হামলায় ৯ শিশু (পাঁচ ছেলে এবং চার মেয়ে) ও এক নারী নিহত হয়েছেন।” মুজাহিদ জানান, এর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন