ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা তৃণমূল কংগ্রেসের বিধায়কের, ৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫৫ এএম

‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা তৃণমূল কংগ্রেসের বিধায়কের, ৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আগামী ৬ ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে এই ঘোষণা দেন হুমায়ুন কবির।

তিনি বলেন, এটির নির্মাণ সম্পূর্ণ হতে তিন বছর লাগবে। বিভিন্ন মুসলিম নেতা এ অনুষ্ঠানে যোগ দেবেন। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা।

বর্তমানে এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে। এরই মধ্যে এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি।

তিনি অভিযোগ করেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এনডিটিভি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন