ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইসরায়েলি-ফিলিস্তিনিরা একসঙ্গে থাকবে: সৌদি যুবরাজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

ইসরায়েলি-ফিলিস্তিনিরা একসঙ্গে থাকবে: সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, তারা দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে রাজি আছেন। তবে এর আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্পষ্ট পথ তৈরি করতে হবে। এছাড়া ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন যুবরাজ। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার ব্যাপারে প্রশ্ন করলে বিন সালমান বলেন, “আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই। তবে আমরা সঙ্গে নিশ্চিত হতে চাই, দ্বিরাষ্ট্র সমাধানের ব্যাপারে আমরা একটি পরিষ্কার পথ নিশ্চিত করব।”

দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের সঙ্গে বেশ ভালো কথাবার্তা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সালমান বলেন, “দ্বিরাষ্ট্র সমস্যার যেন একটি দ্রুত সমাধান পাই সেজন্য আমরা কাজ করব।”

যুবরাজ উত্তর দেওয়ার সময় পাশ থেকে তখন ট্রাম্প বলেন, “আমি এ ব্যাপারে প্রতিশ্রুতি শব্দটি ব্যবহার করতে চাই না। কিন্তু আব্রাহাম চুক্তি নিয়ে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আমরা এক রাষ্ট্র, দ্বিরাষ্ট্র নিয়ে কথা বলেছি। এ ব্যাপারে আমরা আরও আলোচনা করব। আব্রাহাম চুক্তির ব্যাপারে বিন সালমানের অনুভূতি বেশ ভালো।”

ইসরায়েলি-ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করে যুবরাজ বলেন, “আমরা ইসরায়েলিদের জন্য শান্তি চাই। আমরা ফিলিস্তিনিদের জন্য শান্তি চাই। আমরা চাই তারা একসঙ্গে এই অঞ্চলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে।”

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন