পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, আমাদের সেনারা আল্লাহর নামে লড়াই করে।’ উর্দু ভাষার দৈনিক জংয়ের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ গত রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সম্মানে আয়োজিত এক মধ্যাডিগ্রিভোজে সেনাপ্রধান এসব মন্তব্য করেন। দুই দিনের সফরে গত রবিবার ইসলামাবাদে পৌঁছান জর্দানের রাজা।
তিনি আরো বলেছেন, ‘চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাতের মতো যদি আমাদের ওপর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, ইসলামাবাদ তার কঠিন জবাব দেবে।’
ফিল্ড মার্শাল মুনির বলেন, ‘ভারতের সঙ্গে যুদ্ধের সময় আল্লাহ আমাদের মাথা উঁচু করে দিয়েছেন। একজন মুসলিম যখন আল্লাহর ওপর ভরসা রাখে, তখন শত্রুর দিকে নিক্ষিপ্ত ধুলো কণাকেও আল্লাহ ক্ষেপণাস্ত্রে পরিণত করেন।’
তিনি আরো জানান, তিনি আল্লাহর আদেশ অনুযায়ী দায়িত্ব পালন করেন এবং আল্লাহর কৃপায় পাকিস্তান শত্রুর মোকাবিলায় বিজয় অর্জন করেছে।
সূত্র : জিও নিউজ






