ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে সৌদি আরবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা দুজনই সৌদির নাগরিক।

সৌদির বার্তাসংস্থা এসপিএ রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, আজই দুজনের দণ্ড কার্যকর হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ আরও জানিয়েছে, অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল।

তবে কবে কোথায় তারা হামলা চালানোর চেষ্টা করেছিল সেটি নিশ্চিত নয়।

সৌদি আরবে কোনো রাজনৈতিক দল, সশস্ত্র দল তৈরি এবং সেগুলোতে যোগ দেওয়া নিষিদ্ধ। এছাড়া সরকারের বিরুদ্ধে কেউ কোনো ধরনের বিক্ষোভও করতে পারবে না।

কেউ এসবে জড়ালে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে মৃত্যুদণ্ড দেওয়া এবং সেগুলো কার্যকর বেশি হয়ে থাকে। সূত্র: রয়টার্স

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন