ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও ইরাক হামলার নায়ক ডিক চেনি’র মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও ইরাক হামলার নায়ক ডিক চেনি’র মৃত্যু

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পরিবারের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউমোনিয়া, হৃদ্‌যন্ত্র ও রক্তনালির জটিলতায় তার মৃত্যু হয়েছে।

ডিক চেনি রিপাবলিকান দলের রাজনীতিক ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৩ সালে ইরাক আক্রমণের অন্যতম প্রধান নীতি-নির্ধারক ছিলেন ডিক চেনি। ইরাকে সেই আক্রমণ তীব্র সমালোচনার সৃষ্টি করেছিল।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন