ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাজ্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পিএম

ভারতের তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাজ্য

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল বিক্রির ওপর পশ্চিমা বিশ্বের চাপ আরও কঠোর হয়েছে। নিদর্শন স্বরূপ রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি লুকওয়েল ও রসনেফটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন।

পাশাপাশি, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাতটি এলএনজি ট্যাংকার ৫১টি জাহাজের ওপর। ব্রিটেনের নতুন এই নিষেধাজ্ঞা প্যাকেজের আওতায় পড়েছে ভারতের নায়ারা তেল শোধনাগার ও চীনের তেল পরিবহনে ব্যবহৃত চারটি টার্মিনাল। খবর বিবিসির।

লন্ডনের অভিযোগ, নায়ারা শোধনাগার গত বছর রাশিয়া থেকে ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। নায়ারাতে রাশিয়ার রসনেফটের শেয়ার মালিকানা রয়েছে। এদিকে, ব্রিটেনের এই পদক্ষপের জবাবে একতরফা কোনো নিষেধাজ্ঞা মানবে না বলে জানিয়েছে ভারত।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন