ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পিএম

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মিশরের শারম এল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে মেলোনিকে এ পরামর্শ দেন তুর্কি প্রেসিডেন্ট।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, গাজায় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মিশরে ‘গাজা শান্তি সম্মেলন’-এর ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে, এরদোগান মেলোনিকে তার ধূমপান ত্যাগ করার একটি উপায় খুঁজে দেবেন বলে জানিয়েছেন।

ইহলাস নিউজ এজেন্সি (তুর্কি সংবাদ সংস্থা) সম্প্রচারিত ফুটেজে এরদোগানকে বলতে শোনা যায় (মেলোনির উদ্দেশে) যে, ‘আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনার ধূমপান বন্ধ করাতে হবে।’

তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরদোগানের কথা শুনে তিনি হেসে উঠে বলেন, ‘এটা অসম্ভব!’ এ সময় মেলোনি বলেন, ‘ধূমপান ছাড়লে আমি কম সামাজিক হয়ে যেতে পারি। আমি জানি, আমি জানি। আমি কাউকে হত্যা করতে চাই না।’

উল্লেখ্য, মোলোনি তার সাক্ষাৎকারের একটি সিরিজের ওপর ভিত্তি করে এক বইতে স্বীকার করেছেন যে ধূমপান তাকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদসহ বিশ্বনেতাদের সাথে সম্পর্ক স্থাপনে সহায়তা করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন