ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম

কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন

আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে বিষয়টি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতের এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে একটি এসইউভি গাড়ি টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো।

বিষয়টি খতিয়ে দেখছে তালেবান সরকার। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে তারা। ঘটনাস্থলে বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখেছে প্রত্যক্ষদর্শীরা, এমন উল্লেখ করা হয় প্রতিবেদনগুলোতে।

এদিকে, বিস্ফোরণের ঘটনাটিকে পাকিস্তানের বিমান হামলা বলে দাবি করেছে পাকিস্তান অবজারভারসহ কয়েকটি গণমাধ্যম। বিস্ফোরণের পর এলাকাটিতে টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ রাখা হয়।

/এএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন