ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক নিয়ে গবেষণায় এ স্বীকৃতি মিলেছে।

আজ বুধবার (৮ অক্টোবর) তাদের নোবেল পুরস্কারে ভূষিত করেছে সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্স।

কর্তৃপক্ষ জানায়, ধাতব জৈব কাঠামো আবিষ্কারের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। তারা এমন এক বিশাল আণবিক কাঠামো আবিষ্কার করেছেন যার মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে।

কিতাগাওয়া জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। বাকি দু’জনের মধ্যে রবসন ইউনিভার্সিটি অব মেলবোর্ন এবং ইয়াঘি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় কর্মরত আছেন।

এখন পর্যন্ত রসায়নে ১১৬ বার নোবেল পুরস্কার দেয়া হয়েছে। এ ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জেতেন জন বি গুডএনাফ।

/এসআইএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন