ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজাগামী ফ্রিডম ফ্লোটিলার নতুন নৌবহর আটক করল ইসরাইল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪১ এএম

গাজাগামী ফ্রিডম ফ্লোটিলার নতুন নৌবহর আটক করল ইসরাইল

গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন একটি নৌবহরে আক্রমণ চালিয়েছে ইসরাইল । তাদের বেশ কয়েকটি জাহাজকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। খবর আল জাজিরার।

এফএফসি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী কমপক্ষে দুটি জাহাজে উঠে পড়েছে। এরআগে মঙ্গলবার ফ্রিডম ফ্লোটিলা এক বিবৃতিতে জানায়, ‘আমাদের নৌবহরটি গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে আছে। কিছু দিন আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরাইলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে।’

এফএফসি জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছে, ‘আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি।’

ফ্লোটিলার নতুন এই নৌবহরটিতে আছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান। এই নৌযানগুলোতে আছেন ক্রুসহ ১০০-এর অধিক স্বেচ্ছাসেবী। এরআগে গত বুধবার ও বৃহস্পতিবার গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থামিয়ে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ রা শত শত যাত্রীকে আচক করে ইসরাইল। পরে তাদের মুক্তি দেয়া হয়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন