ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

পাক বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’র ১৪ সদস্য নিহত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পিএম

পাক বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’র ১৪ সদস্য নিহত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর ১৪ সদস্য নিহত হয়েছে। সেইসাথে, আহত হয়েছে আরও ২০ জন। নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, গোষ্ঠীটি ভারতের প্রক্সি গ্রুপ হিসেবে কাজ করে।

শনিবার (৪ অক্টোবর) খুজদার জেলার জেহরি এলাকায় পরিচালিত হয় এ অভিযান।

পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার জন্য বেশ কিছুদিন ধরেই গোষ্ঠীটির ওপর নজর রাখছিল গোয়েন্দা সংস্থাগুলো। পরে সন্ত্রাসী গোষ্ঠীটির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান শুরু করে তারা। নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয় পুরো এলাকা।

এ সময়, সশস্ত্র গোষ্ঠীটির সদস্যদের সাথে গোলাগুলি চলে ঘণ্টাখানেক ধরে। এতে ১৪ জন নিহত এবং ২০ জন আহত হয়। এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানায় পাকিস্তানের সেনাবাহিনী।

উল্লেখ্য, কিছুদিন আগেই, বালুচিস্তানে অভিযান পরিচালনা করে দেশটির সেনাবাহিনী। এতে প্রাণ হারায় ৭ জন। তারাও সকলেই ভারতীয় অর্থ ও অস্ত্র দ্বারা মদদপুষ্ট ছিল বলে অভিযোগ নিরাপত্তা বাহিনীর।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন