ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক গার্দিওলার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম

গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক গার্দিওলার

এবার গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে রাস্তায় নামার ডাক দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। নিজের জন্মশহর বার্সেলোনায় আয়োজিত প্রো-গাজা বিক্ষোভে সমর্থন জানিয়ে তিনি বলেন, “আমরা গণহত্যার সাক্ষী হচ্ছি।”

৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “আমরা সরাসরি একটি গণহত্যা দেখছি, যেখানে হাজার হাজার শিশু ইতোমধ্যেই মারা গেছে এবং আরও অনেকের মৃত্যু আসন্ন। গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত, অসংখ্য মানুষ আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ ছাড়াই হাঁটছে। কেবল একটি সংগঠিত নাগরিক সমাজই এখন জীবন বাঁচাতে পারে এবং সরকারগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।”

তিনি আরও যোগ করেন, “৪ অক্টোবর দুপুর ১২টায় বার্সেলোনার হারদিনেতস দে গ্রাসিয়া-তে আমরা রাস্তায় নামব এই গণহত্যা বন্ধের দাবিতে।”

গার্দিওলার এই ভিডিওটি সামাজিক মাধ্যম এক্স-এ (আগের টুইটার) ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে।

এটাই প্রথম নয়, এর আগেও গাজার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন গার্দিওলা। গত জুনে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণের সময় তিনি বলেছিলেন, “গাজায় যা ঘটছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এটা আমার পুরো শরীরকে কাঁপিয়ে তোলে। এটা কোনও মতাদর্শের বিষয় নয়, এটা জীবন ও মানবতার প্রশ্ন।

আমরা ভাবতে পারি, চার বছরের কোনও শিশুকে যখন বোমা মেরে হত্যা করা হয় বা হাসপাতাল ধ্বংস হয়ে যায়, সেটা আমাদের বিষয় নয়। কিন্তু সাবধান, পরেরটা হয়তো আমাদের সন্তানদের নিয়েই ঘটবে। আমি প্রতিদিন সকালে আমার সন্তান মারিয়া, মারিউস আর ভালেন্তিনাকে দেখি, আর তখনই গাজার শিশুদের কথা মনে পড়ে, আর আমি ভয় পাই।”

গার্দিওলা এখন ফুটবল দুনিয়ার সেইসব বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগ দিলেন, যারা গাজার মানুষের প্রতি সমর্থন জানাচ্ছেন।

দ্য অ্যাথলেটিক জানায়, ২৯ সেপ্টেম্বর ৫০ জন পেশাদার ফুটবলার এক যৌথ চিঠিতে উয়েফাকে আহ্বান জানান ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে। এই তালিকায় আছেন ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার শেইখ দুকুরে, সাবেক চেলসি তারকা হাকিম জিয়াচ, সাবেক অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড আনোয়ার এল গাজি, সাবেক ইপসউইচ টাউন অধিনায়ক স্যাম মরসি, এবং সাবেক লেস্টার সিটি কোচ নাইজেল পিয়ারসন।

এছাড়া ৩ অক্টোবর আথলেতিক ক্লাব বিলবাও ঘোষণা দিয়েছে, তারা তাদের মাঠ সান মামেস-এ শনিবার মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে একদল ফিলিস্তিনি শরণার্থীকে আমন্ত্রণ জানাবে।

এর পাশাপাশি শুক্রবার ওসাসুনা–গেতাফে ম্যাচেও দেখা গেছে ইসরায়েলবিরোধী প্রতিবাদ। ১০তম মিনিটে দর্শকেরা মাঠে টেনিস বল ছুড়ে প্রতিবাদ জানান, এতে ম্যাচটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন