ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

চলতি বছরেই হতে পারে ট্রাম্প-কিম বৈঠক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ এএম

চলতি বছরেই হতে পারে ট্রাম্প-কিম বৈঠক

চলতি বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০১৯ সালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপড়েন আরো জটিল হয়েছে।

এরপর থেকে উত্তর কোরিয়া বারবার নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে আসছে। তবে, কিম সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে পুনরায় সংলাপ শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা শুক্রবার নিউইয়র্কে বলেছেন, অক্টোবরের শেষের দিকে শুরু হতে যাওয়া এপেক সম্মেলনের ফাঁকে এ বৈঠক আলোচনা হতে পারে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ট্রাম্পের যোগদানের কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা অবশ্য ট্রাম্প-কিমের সম্ভাব্য বৈঠকের স্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন