ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদিকে কী পারমাণবিক অস্ত্র দেবে পাকিস্তান? যা জানালেন খাজা আসিফ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পিএম

সৌদিকে কী পারমাণবিক অস্ত্র দেবে পাকিস্তান? যা জানালেন খাজা আসিফ

সৌদিকে কী পারমাণবিক অস্ত্র দেবে পাকিস্তান? যা জানালেন খাজা আসিফ

সৌদিকে কী পারমাণবিক অস্ত্র দেবে পাকিস্তান? যা জানালেন খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের মাঝামাঝিতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সামরিক চুক্তি হয়। এতে বলা হয় দুই দেশের যে কোনো একটির ওপর হামলাকে উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

পারমাণবিক অস্ত্রের শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির চুক্তি হওয়ার পর ধারণা তৈরি হয় সৌদিকে পারমাণবিক অস্ত্র দেবে পাকিস্তান।

তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সামরিক চুক্তি অনুযায়ী সৌদির কাছে তারা কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করছেন না।

গত ১৭ সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন।

সাংবাদিক মেহেদি হাসান ‘জিতিও’ অনুষ্ঠানে খাজা আসিফকে প্রশ্ন করেন কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে এ চুক্তি হয়েছে কি না?

জবাবে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই চুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছিল।

তাকে এরপর প্রশ্ন করা হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দ্বারা এখন সৌদি আরব সুরক্ষিত কি না। জবাবে তিনি বলেন, “সৌদির সঙ্গে আমাদের অনেক পুরোনো সামরিক সম্পর্ক রয়েছে। পাঁচ-ছয় দশক হবে। সৌদিতে আমাদের সামরিক উপস্থিতি ছিল। একটা সময় আমাদের পাঁচ ছয় হাজার সেনা সেখানে ছিল। এখানে আমাদের সৌদিতে সামরিক উপস্থিতি রয়েছে।”

পারমাণবিক অস্ত্রের ব্যাপারে তখন তাকে আবারও প্রশ্ন করেন সাংবাদিক মেহেদি হাসান। এর জবাবে খাজা আসিফ বলেন, “আমি বিস্তারিততে যাব না। এটি একটি সামরিক চুক্তি। আর এ ধরনের চুক্তির বিষয় সাধারণত প্রকাশ্যে আলোচনা হয় না।” সূত্র: জিও টিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন