ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড

মুয়াম্মার গাদ্দাফির আমলে লিবিয়ার কাছ থেকে নির্বাচনী প্রচারের জন্য তহবিল সংগ্রহের চেষ্টার দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্যারিসের একটি ফৌজদারি আদালত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাকে এই কারাদণ্ড দেন। এক মাসের মধ্যে এই কারাগারে যেতে হতে পারে এই রাজনীতিবিদকে।

সারকোজির বিরুদ্ধে অভিযোগ– ২০০৫ সালে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন নির্বাচনী প্রচারণার জন্য গাদ্দাফির কাছ থেকে অর্থ নেয়ার চেষ্টা করেছিলেন। বিনিময়ে লিবিয়ার তৎকালীন সরকারকে বৈধতা দেয়ার কথা ছিলো। যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন সারকোজি।

এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন নিকোলাস সারকোজি। আপিল করলেও ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে কারাগারে যেতে হতে পারে। আর তা হলে তিনিই হবেন কারাবন্দি প্রথম ফরাসি প্রেসিডেন্ট।

/এএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন