ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ভারত মূলত আমাদের পাশে আছে: জেলেনস্কি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

ভারত মূলত আমাদের পাশে আছে: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এবং চীনের সমালোচনা করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন যে, ভারত “প্রধানত” ইউক্রেনের পাশে আছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “আমি মনে করি ভারত মূলত আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, এনার্জি ইস্যুতে কিছু প্রশ্ন আছে, তবে আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প এটি পরিচালনা করতে সক্ষম হবেন।” তিনি আরও উল্লেখ করেন যে, ভারতের রাশিয়ার সঙ্গে এনার্জি চুক্তিতে কিছু সমস্যা রয়েছে, তবে আশা প্রকাশ করেছেন ভারত রাশিয়ার এনার্জি খাতে তাদের অবস্থান পরিবর্তন করবে।

জেলেনস্কি আরও বলেন, “আমাদের সবকিছু করতে হবে যেন ভারত আমাদের থেকে বিচ্ছিন্ন না হয় এবং তারা অবশ্যই রাশিয়ার এনার্জি খাতে তাদের মনোভাব পরিবর্তন করবে। আমি নিশ্চিত।” তবে তিনি উল্লেখ করেন যে চীনের ক্ষেত্রে একইরকম আশা করা যায় না। তিনি বলেন, “চীনের সঙ্গে এটি আরও কঠিন, কারণ তাদের আজকের স্বার্থ রাশিয়াকে সমর্থন না করার নয়।”

এই মন্তব্যগুলো এসেছে এমন সময়ে, যখন ট্রাম্প ভারতের এবং চীনের বিরুদ্ধে মন্তব্য করে বলেছেন যে তারা ইউক্রেনে চলমান যুদ্ধে “মূল অর্থায়নকারী” হিসেবে কাজ করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন