ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত

বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়।

মূলত, বাংলাদেশসহ ৯ দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় ১৭ সেপ্টেম্বর। যা শনিবার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিসা নিষেধাজ্ঞার খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় তুললেও, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দুতাবাস বলছে ভিন্ন কথা।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন