ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পূজা উৎসবে দুই বাংলার গান ‘একই ভুল হবে না আর’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

পূজা উৎসবে দুই বাংলার গান ‘একই ভুল হবে না আর’

প্রকাশ হলো পূজা উৎসবকে সামনে রেখে দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ভালোবাসার গান ‘একই ভুল হবে না আর’। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর করেছেন ভারতের গুণী সংগীত পরিচালক টুনাই দেবাশীষ গাঙ্গুলি।

কলকাতার শোভন গাঙ্গুলির কণ্ঠে রেকর্ড করা বিশেষ গানটির ভিডিওতে মডেল হয়েছেন পল্লবী ও দেবরাজ। এটি নির্মাণ করেছেন নীলাদ্রি।

১৬ সেপ্টেম্বর গানচিত্রটি প্রকাশ হয়েছে জুটি মিউজিকের ব্যানারে, ইউটিউব চ্যানেলসহ বিশ্বের নামজাদা অডিও স্ট্রিমিং সাইটগুলোতে।

গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলি বলেন, ‘উৎসবে নতুন গান করবো না, তা তো হয় না। তাছাড়া বন্ধু জুলফিকার রাসেলের লেখায় সুর করার মজাটাও আলাদা। আমরা একসঙ্গে অনেক গান করেছি। আরও গান জমা আছে আমাদের। এই গানটা পুজোর উপহার হিসেবে শ্রোতাদের দিলাম। সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা।’

একই ভুল হবে না আর:এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘অনেকদিন পর একটা নতুন গান রিলিজ হলো। এর পুরো কৃতিত্ব বন্ধু টুনাই-এর! শোভন চমৎকার গেয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের কাজ পূর্ণতা পাবে।’

কণ্ঠশিল্পী শোভন গানটি প্রসঙ্গে বলেন, ‘আমাদের টুনাই দা এবং বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি রাসেল দা আমার অসম্ভব পছন্দের দু’জন মানুষ। তাদের কথা-সুরে এই গানটি করতে পেরে আমার ভালো লেগেছে। আশা করছি শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন