ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এক টিকিটে তিন নাটক!

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম মঞ্চায়ন এবং ১৮ বছর পূর্তি, যেখানে একসঙ্গে মঞ্চে আসছে বিশ্ববরেণ্য রুশ নাট্যকার আন্তন চেখভের তিনটি নাটক।

সোমবার, ১৫ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই বিশেষ প্রদর্শনীতে দর্শকরা এক টিকিটে উপভোগ করতে পারবেন নাটক ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। প্রযোজনা তিনটির নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান অভিনেতা-নির্দেশক গাজী রাকায়েত।

‘আরশোলা’– টেনেসি উইলিয়ামের দ্য লেডি অব লার্কস্পুর লোশন অবলম্বনে অনুবাদ করেছেন নিরুপ মিত্র। সংগ্রামী গল্পকার ও নাট্যকার চেখভের কাহিনি উঠে এসেছে মঞ্চে। অভিনয় করছেন ড. মার্জিয়া আক্তার, নীলুফা ইয়াসমিন নীলা ও আশিউল ইসলাম। নানা রঙের দিন ‘নানা রঙের দিন’– চেখভের সোয়ান সং অবলম্বনে রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। একজন শিল্পীর আত্মসংগ্রাম ও সামাজিক মূল্যায়নের গল্প ফুটে উঠবে। অভিনয় করছেন গাজী রাকায়েত ও গৌতম রায়।

‘শরতের মেঘ’– চেখভের দ্য বিয়ার অবলম্বনে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মঞ্চে জীবন্ত হবে। অভিনয় করছেন সুবর্ণা সাঈদ, শাহরিয়ার মিথুন ও আখন্দ জাহিদ।

চারুনীড়ম থিয়েটারের ১০০তম মঞ্চায়ন শুধু একটি নাটক নয়, বরং তাদের ১৮ বছরের পথচলার সৃজনশীলতার উদযাপন। দর্শকরা এক সন্ধ্যায় মঞ্চে পাবেন চেখভের গল্পের ভিন্ন ভিন্ন স্বাদ এবং থিয়েটারের শিল্পমুখর আবহ। এমনটাই মনে করছেন অভিনেতা-নির্দেশক গাজী রাকায়েত। আরশোলা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন