ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, গুরুতর আহত নায়িকা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, গুরুতর আহত নায়িকা

‘রাগিনি এমএমএস রিটার্নস’ কিংবা ‘পেয়ার কা পঞ্চনামা ২’-এর মতো সিনেমার নায়িকা কারিশমা শর্মা। যিনি গুরুতর আহত হয়ে এখন হাসপাতালের বিছানায়।

এনডিটিভি’র খবর, হঠাৎই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে এই ঘটনা ঘটান অভিনেত্রী নিজেই। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। মাথায় ও পিঠে চোট পেয়েছেন ভালোই, জানায় কর্তব্যরত চিকিৎসকরা।

কেন হঠাৎ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন কারিশমা? শুটিং দৃশ্য না আত্মহনন! সে কথা নিজেই জানালেন ‘উজড়া চমন’ অভিনেত্রী। কারিশমা শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার কথা শেয়ার করলেন এভাবে, ‘গতকাল (১১ সেপ্টেম্বর), চার্চগেটের উদ্দেশে শুটের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তার পরেই খেয়াল করি যে, আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গেছে। ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিত হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড আঘাত পাই।’

কারিশমা জানান, তার শরীরে অনেক ক্ষত হয়েছে। মূলত পিঠে চোট পেয়েছেন, মাথাও ফুলে গেছে। 

কারিশমা যোগ করেন, ‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। একটা দিন নজরদারিতে রাখা হয়েছে আমাকে, মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’ কারিশমা শর্মা ভক্তদের কাছে নিজের দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়েছেন তিনি।

বলেছেন, ‘গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু, শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।’

‘হোটেল মিলান’, ‘ফাসতে ফাসাতে’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কারিশমা। তাকে দেখা গেছে একাধিক ওয়েব সিরিজ ও হিন্দি ধারাবাহিকেও। কারিশমা শর্মা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন