ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভুল করেছি, তাই সবার কাছে ক্ষমা চাইছি: সোহেল রানা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম

ভুল করেছি, তাই সবার কাছে ক্ষমা চাইছি: সোহেল রানা

ঢালিউড কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা দীর্ঘদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে আছেন। এখন আর তাকে নিয়মিত পর্দায় দেখা যায় না। বয়সের ভারে এখন তিনি বেশিরভাগ সময় বাসাতেই কাটান।

কিন্তু তারপরও তার মনের গভীরে থাকে সিনেমার টান। সহকর্মীদের জন্য মমতা আর দেশবাসীর প্রতি দায়বদ্ধতা এখনো অনুভব করেন বলে জানান এ ড্যাশিং হিরো।

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে প্রয়াত চলচ্চিত্রশিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে নতুন ও পুরোনো শিল্পীদের ভিড়ে আবেগে-আপ্লুত সোহেল রানা সে কথা বলেন।

এ বর্ষীয়ান অভিনেতা বলেন, কে কখন চলে যাব, শিওর না। তাই এ সুযোগে আমার সঙ্গে যারা কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন, আমি যদি কারও প্রতি কোনো অন্যায় বা ভুল করে থাকি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। কারণ আমি জানি না, কবে চলে যাব।

সোহেল রানা বলেন, আমি ভুল করেছি, ভুল অনেক করেছি। তাই সবার কাছে ক্ষমা চাইছি। যেন মৃত্যুর পর মহান সৃষ্টিকর্তার কাছে নীতি ও আদর্শ নিয়ে দাঁড়াতে পারি।

উল্লেখ্য, অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। তবে প্রযোজক হিসেবে তার যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ প্রযোজনার মধ্য দিয়েই চলচ্চিত্রে প্রবেশ। যে সিনেমায় কোনো খেলনা অস্ত্র ব্যবহৃত হয়নি।

এরপর ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র অবলম্বনে নির্মিত ‘মাসুদ রানা’ সিনেমায় তিনি নায়ক হিসেবে অভিনয় করেন। একই সিনেমার মাধ্যমে মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ ঘটে তার।

সোহেল রানা ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ে অসাধারণ অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া ২০১৯ সালে পান আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন