ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরীমণির আবেগঘন পোস্ট ছুঁয়ে গেছে ভক্ত-অনুরাগীদের হৃদয়

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:০৬ পিএম

পরীমণির আবেগঘন পোস্ট ছুঁয়ে গেছে ভক্ত-অনুরাগীদের হৃদয়

পরীমণির আবেগঘন পোস্ট ছুঁয়ে গেছে ভক্ত-অনুরাগীদের হৃদয়

পরীমণির আবেগঘন পোস্ট ছুঁয়ে গেছে ভক্ত-অনুরাগীদের হৃদয়

বিনোদন ডেস্ক : ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালী পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইস্যু আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে বছরের প্রায় পুরোটা সময়ই খবরের শিরোনামে থাকেন এই নায়িকা।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। যা ছুঁয়ে গেছে তার ভক্ত-অনুরাগীদের হৃদয়। পোস্টে নিজের মাতৃত্বের অনুভূতির পাশাপাশি মায়ের প্রতি এক বুক হাহাকার প্রকাশ করেছেন পরীমণি। 

তিনি লিখেছেন, ‘আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গাঁয়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গাঁ ঘেঁষতে পারি না।’

পরীমণির এই আবেগঘন পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগী ও নেটিজেনরা তাকে ভালোবাসা ও সান্ত্বনায় ভাসাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই নায়িকার এই কষ্টের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

পরীমণির সেই পোস্টে মন্তব্য করে একজন নেটিজেন লিখেছেন, ‘মা-বাবার স্নেহই সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা। অসুস্থ অবস্থায় আপনার ছেলের আপনার কাছে এমনভাবে ঘেঁষে থাকা আসলে তার ভরসা আর ভালোবাসার প্রকাশ।’ আরেকজন মন্তব্যকারী নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘মা তো মা-ই হয়, পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা নেই।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন