ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অর্ষার কাছে অভিনেতা-স্বামী নূরের চাওয়া...

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০২:০১ পিএম

অর্ষার কাছে অভিনেতা-স্বামী নূরের চাওয়া...

নাজিয়া হক অর্ষা সম্প্রতি ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর জন্য নির্বাচিত হয়েছেন। তবে শক্তিশালী এই অভিনেত্রী শুধু অভিনয় প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করেননি, তার রয়েছে আরও অনেক গুণ। 

ছবি তোলা, ছবি আঁকা, সেলাই-তিনটি ক্ষেত্রেই অর্ষার নান্দনিক প্রতিভা মুগ্ধ করে স্বামী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে। ইমরান চান, অর্ষা একদিন তার নিজের তোলা ছবি নিয়ে একটি প্রদর্শনী করুক। অর্ষা ও নূর অন্যদিকে নাজিয়া হক অর্ষা মনে করেন, তিনি সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও স্বামী ইমরান খুব শিগগিরই আরও অনেক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্মাননা ঘরে নিয়ে আসবে। কারণ বেশ কয়েকটি কাঙ্ক্ষিত চলচ্চিত্রে শক্তিশালী চরিত্রে দেখা যাবে তাকে। এর মধ্যে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’ অন্যতম। 

যদিও মোস্তাফিজুর নূর ইমরানকে প্রায় সব নির্মাতা কিছুটা ভিন্নধর্মী চরিত্রে ভাবলেও ইমরান চান, নাচ-গান সমৃদ্ধ সিনেমায় অভিনয় করতে! অর্ষা ও নূর ২০০৯ সালে রিয়ালিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করেছিলেন নূর ইমরান। কাকতালীয়ভাবে নাজিয়া হক অর্ষাও একই বছর ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং ৪র্থ স্থান অধিকার করেছিলেন। 

এই দুই গুণী অভিনয়শিল্পীর পরিচয়, প্রণয়, পরিণয় সব গল্পই প্রথমবারের মতো তারা শেয়ার করেছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘রাঙা সকাল’-এ। আসছে ঈদের ৩য় দিন সকাল ৭টা থেকে ৯টায় প্রচার হবে রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্যর সঞ্চালনায় এই বিশেষ পর্বটি। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। অতিথি দম্পতির সঙ্গে দুই সঞ্চালক

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন