ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টিকটক করে পড়াশোনার দিন শেষ, এই লোক কী জিনিস, তোমাদের আইডিয়া নাই, পড়তে বসো: অভিনেতা ইরফান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম

টিকটক করে পড়াশোনার দিন শেষ, এই লোক কী জিনিস, তোমাদের আইডিয়া নাই, পড়তে বসো: অভিনেতা ইরফান

নতুন সরকারের শপথের দিনেই শিক্ষার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে লেখেন, ‘আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস, এই দিন শেষ। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই, পড়তে বসো।’

পোস্টে তিনি সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের ছবি যুক্ত করে অতীতের পাসের হার প্রসঙ্গও টেনে আনেন।

মুহূর্তেই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের নানা মন্তব্যে সরগরম হয়ে ওঠে ফেসবুক।

তিনি মনে করেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পাস করা ভবিষ্যতে আরো কঠিন হয়ে যাবে। এখন টিকটক করে পড়াশোনার দিন শেষ। দেশের নতুন সরকার শপথের দিন কেন এমন প্রসঙ্গ সামনে আনলেন এই অভিনেতা?

ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’

এই অভিনেতা তার পোস্টের সঙ্গে সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি জুড়ে দিয়েছেন। সেখানে নিজের এএসএসি পাস করার অভিজ্ঞতা ভাগাভাগি করে সাজ্জাদ লিখেছেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’

ইরফানের এই ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সাত শতাধিক বার ভক্তরা ভাগাভাগি করেন। তবে ভক্তরাও নানা রকম মজার মন্তব্য করছেন।

তাহের রাব্বী নামের একজন লেখেন, ‘আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।’ শোয়েব তাহসিন নামের একজন লিখেছেন, ‘এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে।’

রেহনুমা নামের একজন লিখেছেন, ‘সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন