ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ঐশ্বরিয়ার মজার ঘটনা ফাঁস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

ঐশ্বরিয়ার মজার ঘটনা ফাঁস

ঐশ্বরিয়ার মজার ঘটনা ফাঁস

ঐশ্বরিয়ার মজার ঘটনা ফাঁস

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে তিনি। তবুও প্রতিনিয়ত খবরের শিরোনামে ঐশ্বরিয়া রাই বচ্চন। বর্তমানে তাঁর আরও একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। বেশ কয়েক বছর আগের ঘটনা।

যেখানে ফারুখ শেখের শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’তে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। তবে সকলেই ঐশ্বরিয়া একজন দুর্দান্ত অভিনেত্রী হিসেবে চিনলেও, খুব কম লোকই জানেন যে তিনি দারুণ গানও গান।

ঐশ্বরিয়া রাই এবং চন্দ্রচূড় সিং ‘জোশ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সাক্ষাৎকারে চন্দ্রচূড়কে ফারুখ অনুরোধ করেন ‘জোশ’-এর সেট থেকে কোনও একটি মজার ঘটনা শেয়ার করতে।

অভিনেতা সেখানেই ফাঁস করেন, ঐশ্বরিয়া খুব ভালো গান করেন। তিনি বলেন, ‘ঐশ্বরিয়া একজন খুব ভালো গায়িকা এবং অনেকেই হয়তো এ কথা জানে না।’

 ঐশ্বরিয়া অবশ্য নিজেকে ভালো গায়িকা হিসেবে পরিচয় দিতে নারাজ। পাল্টা অভিনেত্রী জানান, চন্দ্রচূড় সিংও খুব ভালো গায়ক।

এর পরেই ফারুখ একসঙ্গে গান গাইতে বলেন ঐশ্বরিয়ার এবং চন্দ্রচূড়কে। অনেক বোঝানোর পরে ঐশ্বরিয়া রাজি হন এবং ‘মেরি সানসোঁ মে বাসা হ্যায় তেরা হি এক নাম’ গানটি গান। ঐশ্বরিয়া যখন গান গাওয়া শুরু করেন, তখন সেট একেবারে নিস্তব্ধ। সবাই মুগ্ধ হয়ে শোনেন গান। পরে চন্দ্রচূড়ও ঐশ্বরিয়ার সঙ্গে গান গেয়ে সকলকে অবাক করেন।

প্রসঙ্গত, ‘জোশ’ ছবিটি পরিচালনা করেছিলেন মনসুর খান এবং ২০০০ সালে মুক্তি পায় ছবিটি। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং চন্দ্রচূড় সিং ছাড়াও অভিনয় করেছিলেন শাহরুখ খান। যিনি ঐশ্বরিয়ার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। চন্দ্রচূড় সিং ওই সিনেমায় ঐশ্বরিয়ার প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন